ব্যাংক বীমা

কর্মদক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগে কর্মকর্তা-শাখাকে পুরস্কৃত করল কমিউনিটি ব্যাংক

সংগৃহীত ছবি

আমানত সংগ্রহে সাফল্য, কর্মদক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও শাখাকে পুরস্কৃত করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ব্যাংকটির কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) ক্যাম্পেইনে আমানত সংগ্রহে ব্যক্তিগত সাফল্য এবং শাখাভিত্তিক পারফরম্যান্সের ভিত্তিতে সেরা পারফরমার ও সেরা শাখাকে এ স্বীকৃতি দেওয়া হয়।

এ ছাড়া ব্যাংকের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, সময় সাশ্রয় এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারে অবদান রাখায় ‘অনলাইন বিও অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি’ এবং ‘ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব সান্ত্রা পোর্টাল’ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের দিকনির্দেশনায় কর্মকর্তাদের ক্ষমতায়ন ও দক্ষতা বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কর্মকর্তাদের নিজ নিজ সম্ভাবনা ও সক্ষমতা কাজে লাগিয়ে ব্যাংকের অগ্রযাত্রায় অবদান রাখতে উৎসাহিত করা হচ্ছে।

কমিউনিটি ব্যাংক জানিয়েছে, এ স্বীকৃতি কর্মদক্ষতা, উদ্ভাবন ও দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন, উৎকর্ষের স্বীকৃতি এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাংকটি।

ব্যাংকটির লক্ষ্য, এসব উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং সেবার মানোন্নয়ন, গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং টেকসই অগ্রযাত্রা অব্যাহত রাখা।

ক্যাটাগরি