বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশ

কাঁঠালিয়ায় ক্ষুদ্রে ফুটবলার সাফিনের জন্য জেলা প্রশাসনের সহায়তা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা সদরের হতদরিদ্র পরিবারের সন্তান ক্ষুদে ফুটবলার সাফিন মৃধাকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাফিনের খেলা দেখায়। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। পরে তার পরিবারের সদস্যদের ডেকে তাদের হাতে জেলা প্রশাসকের তহবিল থেকে নগদ দশ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন। আরও আর্থিক সহায়তা ও জমি দেওয়ার ও আশ্বাস দেন জেলা প্রশাসক।

জানাগেছে, উপজেলা সদরের হতদরিদ্র সুজন মৃধার ছেলে সাফিন মৃধা নিয়মিত ফুটবল প্রাকটিস করেন উপজেলা পরিষদ মাঠে। প্রতিদিনের তার এ খেলার সাথী দাদা কবির মৃধা। সম্প্রতি সাফিনের খেলা একটি বেসরকারি টেলিভিশন প্রচার করে। খবর দেখে সাফিন ও তার পরিবারের খোঁজ খবর নেন জেলা প্রশাসক। পরে সাফিন ও তার পরিবারের সদস্যদের ডেকে আর্থিক সতায়তা দেন।

ক্ষুদে ফুটবলার সাফিন বলেন, খেলাধুলার সরঞ্জাম পেয়ে বিষণ খুশি। ভবিষ্যতে নেইমারের মতো ফুটবলার হতে চায় সে। সাফিনের দাদা, কবির মৃধা জানান, খেলা চালিয়ে যেতে, সরঞ্জাম কেনার দশ হাজার টাকা দিয়েছে ডিসি স্যার।

উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মো.মিজানুর রহমান জানান, দারিদ্রতার কারণে ছোট এই প্রতিভাবন ক্ষুদে ফুটবলারদের স্বপ্ন গুলো মাঝ পথে।থেমে যায়।

জেলা প্রশাসক মমিন উদ্দিন বলেন, ফুটবল খেলার প্রতি সাফিনের রয়েছে অসিম আগ্রহ। খেলাধুলার জন্য সরঞ্জাম কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তার পরিবারের খোঁজ খবর নিয়ে শুনেছি সাফিনের পরিবার অসহায় হতদরিদ্র। সাফিনের পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে নিতে আর্থিক সহায়তা দেওয়া হবে।

জেলা প্রশাসক আরো জানান, সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাটাগরি