আন্তর্জাতিক

খামেনির দাফনের পরই ইরানে একাধিক বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুশেহর প্রদেশের বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশ, একটি সামরিক সদর দফতর এবং চোগাদক এলাকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

প্রাদেশিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলায় পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকা, একটি মাছ ধরার ঘাট এবং সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সময়ে দক্ষিণাঞ্চলের কোনারাক শহরেও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে যুক্তরাষ্ট্র এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে ইরানও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দেশকে দায়ী করেনি।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে প্রয়োজন হলে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে তাদের বাহিনী।

এর আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার জেরে যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালানোর দাবি করা হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বা সমঝোতা বাতিলের ঘোষণা দেন।

ক্যাটাগরি