সারাদেশ

জামালপুর-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির প্রার্থী এড, মামুনসহ ১২ জন

জামালপুর-৫ (জামালপুর সদর উপজেলা) বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

জামালপুর-৫ আসনে বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই। এই আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১২জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন খান। এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুনের জামালপুর সদরের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার একছত্র আধিপত্য আছে । বিএনপির আছে বিশাল কর্মী বাহিনী। মামুনের বিজয়ী হবার সম্ভাবনাই বেশি।

ক্যাটাগরি