বাংলাদেশের আকাশে দেখা যায়নি জমাদিউল আউয়াল মাসের চাঁদ, গণনা শুরু মঙ্গলবার

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
আজ রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান-এর সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং দেশের সব জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



