রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনে সাবেক সেনাকর্মকর্তা ও আমলাদের সমন্বয়ে কমিটি গঠন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনের সাবেক ৬ জন সেনাকর্মকর্তা ও সাবেক আমলাসহ ১১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) গুলশান-০১ ডা. এসএম খালিদুজ্জামান এর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াত, এনসিপি, এলডিপি, খেলাফত মজলিস, জাগপা সহ ১০ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনের উদ্যোগে ১০ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সাংবাদীকদের সামনে আগামী নির্বাচনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে ১০ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে ডা. এসএম খালিদুজ্জামান এর দাড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

ডা. এসএম খালিদুজ্জামান বলেন, আমরা নির্বাচনে নির্বাচিত হলে ঢাকা-১৭ আসনের জনগণকে সাথে নিয়ে এ আসনকে গড়ে তোলা হবে।তিনি ইশতেহার ঘোষণা করতে গিয়ে বলেন,আমরা গতানুগতিক কোনো ইশতেহার ঘোষণা করিনি। আমরা জনগণের কল্যাণে সরকারি সকল সুবিধা দোরগোরায় পৌছে দিব।কড়াইল,ভাষানটেক ও ৭ তলা বস্তির অবকাঠামোগত উন্নয়ন করা হবে।রাস্তা প্রসস্থ করা হবে,যার মাধ্যমে জরুরি এম্বুলেন্স ও ফায়ার সার্ভিস এর গাড়ি সহজেই সকল জাইগায় পৌছে যেতে পারবে। শিক্ষা, চিকিৎসা, যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষৈ ফ্রিল্যান্সার সেন্টার সহ কারিগরি ট্রেনিং সেন্টার করা হবে। নারী,শিশু ও বৃদ্ধদের জন্য নিরাপদ ঢাকা-১৭ অঞ্চল গড়ে তোলা হবে। নারীদের কর্মক্ষেত্রে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না।আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করব।দাড়িপাল্লার পক্ষে মানুষের সাড়া ব্যাপক।ইনশাআল্লাহ আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে সংসদে যাবো ইনশাআল্লাহ।

ক্যাটাগরি