বিসিবিএল ও হানসিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই এমওইউ-এর মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবারকে সহায়তা করার পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জনগণের পারস্পরিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এছাড়াও হানসিও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশী শিক্ষার্থীদের ব্যাংকিং ও পেমেন্ট পরিষেবা, শিক্ষা-সম্পর্কিত আর্থিক লেনদেন সহজ ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মো. ওবায়দুল হক।
বিসিবিএল-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি) মো. জহিরুল আলম এবং দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও বিমান চালনা বিষয়ক বিদেশি ভাষা বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডং হো কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিসিবিএল-এর সকল বিভাগীয় প্রধান, ড. মো. আব্দুল্লাহ আল ফারুক এবং রেজওয়ান শোভন এন্ডো কর্পোরেশন উপস্থিত ছিলেন।
ফিনান্সিয়াল বার্তা/এইচ



