জাতীয়

সাত জেলায় নতুন পুলিশ সুপার, নতুন দায়িত্বে যারা

সংগৃহীত ছবি

দেশের সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে সাত পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং ডিএমপির উপকমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীতে বদলি করা হয়েছে। এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্যাটাগরি