সিএমএসএমই উদ্যোক্তাদের চলতি মূলধনে অর্থায়ন করবে সাউথইস্ট ব্যাংক

দেশের ক্ষুদ্র, ছোট, মাঝারি ও কুটির শিল্প (সিএমএসএমই) খাতে চলতি মূলধন ঋণ সরবরাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।
এই কর্মসূচির আওতায় যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারমূলক সুদহারে চলতি মূলধন অর্থায়ন সুবিধা দেবে সাউথইস্ট ব্যাংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এসএমইএসপিডির পরিচালক মো. জাদ্দুল ইসলাম এবং সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই অ্যান্ড এগ্রি-ক্রেডিট বিভাগের প্রধান মোহাম্মদ আসিকুজ্জামান খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে সিএমএসএমই খাতে অর্থের প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে চলতি মূলধনের সংকটে থাকা যোগ্য প্রতিষ্ঠানগুলো তুলনামূলক সুবিধাজনক সুদহারে অর্থায়নের সুযোগ পাবে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



