জবস

বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

সংগৃহীত ছবি

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০৬তম ব্যাচে পুরুষ ও নারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

  • পদ: সিপাহী (জিডি)
  • ব্যাচ: ১০৬তম
  • পদসংখ্যা: নির্ধারিত নয়, তবে সীমিত
  • প্রার্থী: পুরুষ ও নারী
  • বয়স: ১৭ জানুয়ারি ২০২৭ তারিখে ১৮ থেকে ২৩ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। এসএসসিতে ন্যূনতম জিপিএ ৩ এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত
  • বেতন: ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা
  • আবেদন পদ্ধতি: অনলাইন

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। পুরুষদের ওজন ন্যূনতম ৪৯.৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি থাকতে হবে ৬/৬।

নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে তা ১.৫২৪ মিটার (৫ ফুট)। ওজন ন্যূনতম ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদেরও দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও বাড়িভাড়া, বাসস্থানসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের সময়সূচি

অনলাইনে আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

বিস্তারিত যোগ্যতা, শারীরিক মাপ, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত জানতে বিজিবির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন

ক্যাটাগরি