ন্যাশনাল ব্যাংকে লিগ্যাল অফিসার পদে নিয়োগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ‘লিগ্যাল অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে আবেদনের জন্য প্রার্থীর আইন বিষয়ে স্নাতক (এলএলবি) অথবা স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি থাকতে হবে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড
- পদের নাম: লিগ্যাল অফিসার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- শিক্ষাগত যোগ্যতা: এলএলবি অথবা এলএলএম
- অভিজ্ঞতা: ৩ বছর
- বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
- বয়সসীমা: নির্ধারিত নয়
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে
- আবেদনের মাধ্যম: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ৮ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২৬
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন। নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে।



