জবস

আকিজ গ্রুপে ডেপুটি ম্যানেজার পদে চাকরি, আবেদন শেষ ২২ অক্টোবর

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটির অঙ্গপ্রতিষ্ঠান আকিজ জুট মিলস লিমিটেডে ডেপুটি ম্যানেজার/ম্যানেজার (স্টোর) পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৫ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

একনজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ
  • অঙ্গপ্রতিষ্ঠান: আকিজ জুট মিলস লিমিটেড
  • পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার (স্টোর)
  • পদসংখ্যা: ২টি
  • শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিবিএস/বিকম
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৮ বছর
  • অন্যান্য যোগ্যতা: স্টোর ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কাজে দক্ষতা
  • চাকরির ধরন: পূর্ণকালীন
  • কর্মক্ষেত্র: অফিস
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর
  • কর্মস্থল: গোপালগঞ্জের মুকসুদপুর ও যশোর
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানা ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৬।

ক্যাটাগরি