খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ৩ জুলাই তেহরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
দলটির নায়েবে আমির মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন এমপি মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান। ইরান সরকারের আমন্ত্রণে তারা ৪ থেকে ৯ জুলাই অনুষ্ঠিতব্য জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন।
জামায়াত জানিয়েছে, সফরকালে প্রতিনিধিদল ইরানের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন।




