সারাদেশ

বান্দরবান মায়ানমার সীমান্তে আটক ৮

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকা হতে সন্দেহভাজন ৮ জন বাংলাদেশি নাগরিককে রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবি এর অধীনস্থ দোপানীছড়া বিওপির বিশেষ টহলদল কর্তৃক আটক করা হয়েছে।

গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১ টায় রুমা ব্যাটালিয়ন এর অধীনস্থ দোপানীছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ত্রিদেশীয় পিলার-২৩৬৪ সংলগ্ন সীমান্তবর্তী স্থানে শূন্য লাইন হতে ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির একটি চৌকস টহলদল কর্তৃক আটক হয়। আটককৃতদের মধ্যে ০২ (দুই) জন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য রয়েছেন।

আটককৃত ব্যক্তিদের নিকট হতে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্না করার সরঞ্জামাদি, ছুরি, দা, চাপাতি এবং ক্যাম্পিং এর জন্য প্রয়োজনীয় তাবুসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে ০৬ (ছয়) জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হচ্ছেন: মোঃ আব্দুল আহাদ (২২), পিতা- মোঃ আমিরুল ইসলাম, গ্রাম- বারইহুদা, ডাকঘর- শৈলকুপা, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ। মোঃ হাসান সিহাব (২৮), পিতা- মোঃ শেরআলী, গ্রাম- নারুলি পশ্চিমপাড়া, ডাকঘর- বরগুনা, থানা ও জেলা- বরগুনা। মোঃ নাহিদ হাসান আশিক (৩৩), পিতা- মোঃ আবুল হাসান, গ্রাম- খিলখেত, ডাকঘর- খিলখেত, থানা- ভাটারা, জেলা- ঢাকা। এস ইসলাম সোহেল (৩৮), পিতা- মৃত গিয়াস উদ্দিন ইসলাম, হোল্ডিং নং ১০/৩, হোসাইনী দালান রোড, পোস্তগোলা, থানা- চকবাজার, জেলা- ঢাকা।মোঃ হোসেন শরিফ (২৯), পিতা- মোঃ সাইফুল ইসলাম, গ্রাম- ভিন্নাগড়, ডাকঘর ও থানা- চরফ্যাশন, জেলা- ভোলা।
মোঃ মিনহাজুর রহমান সানি (২৬), পিতা- মোঃ মিজানুর রহমান, গ্রাম- উত্তর পতেঙ্গা, ডাকঘর- পতেঙ্গা, থানা- চট্টগ্রাম, জেলা- চট্টগ্রাম।

এছাড়াও অবশিষ্ট ০২ জনের পরিচয় যাচাই কার্যক্রম চলমান রয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের পরিচয় হলো লংরাও মুরং (২৫), পিতা- পায়ারিং, জেলা- বান্দরবান। ডনরয় মুরং (৩০), পিতা- খানসো মুরং, জেলা- বান্দরবান।

আটককৃত ব্যক্তিরা বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ব্যতীত আন্তর্জাতিক সীমান্তের এত সন্নিকটে উপস্থিত হওয়া অত্যন্ত সন্দেহজনক হওয়ায় এবং বাংলাদেশের পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ৩ অনুচ্ছেদের পরিপন্থী ও উক্ত আদেশের ১১(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় তাদেরকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত তদন্ত ও তদানুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ সীমান্ত লঙ্ঘন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ এর এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

প্রেস কনফারেন্সে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, পদাতিক সহ এছাড়াও উপস্থিত ছিলেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর উপ-অধিনায়ক ক্যাপ্টেন নূর মোঃ নাহিয়ান ইসলাম, পদাতিক, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারী সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহা।

ক্যাটাগরি