জবস

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ৮ নভেম্বর

ছবি: সংগৃহীত

চাকরিপ্রার্থীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ২২ ক্যাটাগরির স্থায়ী পদে মোট ৩৯৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গ্রেডের এসব পদে জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। পদভেদে বেতন ২২ হাজার ৮০০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নিয়োগের বিস্তারিত

প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য কয়েকটি পদ ও নিয়োগসংখ্যা নিচে দেওয়া হলো—

পদের নামপদসংখ্যাগ্রেড ও বেতন
পারসোনেল অফিসার/সহকারী সচিব২গ্রেড-৯, ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট)১গ্রেড-৯, ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
সহকারী পরিসংখ্যান কর্মকর্তা১গ্রেড-১০, ৩২,০০০–৭৭,৩০০ টাকা
লাইটিং অফিসার১গ্রেড-১১, ২৫,০০০–৬০,৫০০ টাকা
সহকারী পরিদর্শক (ক্রাফটস)১গ্রেড-১১, ২৫,০০০–৬০,৫০০ টাকা
ইঞ্জিনচালক (১ম শ্রেণি)৫গ্রেড-১২, ২৪,৩০০–৫৮,৭০০ টাকা
ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান গ্রেড-১৩গ্রেড-১৪, ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
ইঞ্জিনচালক (২য় শ্রেণি)৬গ্রেড-১৫, ২২,৮০০–৫৫,২০০ টাকা
ল্যান্ড সার্ভেয়ার২গ্রেড-১৫, ২২,৮০০–৫৫,২০০ টাকা
ওয়ার্ড কিপার১গ্রেড-১৫, ২২,৮০০–৫৫,২০০ টাকা

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ওয়েবসাইট: https://cpadigital.gov.bd:5302/

আবেদনের সময়সূচি

  • আবেদন শুরুর তারিখ: ৮ নভেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২৬
  • আবেদন ফি জমার শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬

নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন এবং আবেদন ফি জমা দিতে হবে। বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

ক্যাটাগরি