জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করা হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বক্তব্য দেবেন।
এ সময় প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ প্রদান করা হবে। পদকপ্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করবেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করবেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখবেন।



