সারাদেশ

কক্সবাজারের হিমছড়িতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হিমছড়ির মেরিনা রিসোর্টে ওঠা পাঁচ বন্ধু বিকেলে পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের স্রোতের টানে পাঁচজনই ভেসে যান। পরে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপর একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া আহত পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। কয়েকজন বন্ধু মিলে ছুটি কাটাতে তাঁরা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা জানান, তিনি এ ঘটনার খবর পেয়েছেন। তবে কতজন নিখোঁজ রয়েছেন এবং কতজনকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ক্যাটাগরি