ব্যাংক বীমা

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাবসহ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, বিপিএম; মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা); কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা); মো. আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা); মো. কামরুল আহসান এবং ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার ও মো. আতিকুর রহমান, বিপিএম।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফ উদ্দিন, খন্দকার শামিমা ইয়াছমিন, কামরুল হাসান তালুকদার, পিপিএম (সেবা), এবং ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ।

সভায় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএস।

সভায় বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি ব্যাংকের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিনিয়োগ প্রস্তাবগুলোর ধরন ও গৃহীত সিদ্ধান্তের বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

ক্যাটাগরি