ব্যাংক বীমা

বাংলাদেশ কমার্স ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) পূর্ণগঠিত শরীআহ্ সুপারভাইজরী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শরীআহ্ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, সিএসএএ।

সভায় কমিটির সদস্য প্রফেসর ড. আবু ছালিহ মুহাম্মদ তরিকুল ইসলাম এবং এইচ. এম. মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম এবং শরীআহ্ সেক্রেটারি ফরিদ আহমদ।

সভায় ব্যাংকের শরীআহ্ নীতিমালা ও কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শরীআহ্ সুপারভাইজরী কমিটির নিয়মিত সভার অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি